নাটোরের গুরুদাসপুরে পুকুরে ভাসমান অবস্থায় ছবেদা বেগম নামের পঞ্চাশ বছর বয়সের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছবেদা বেগম ধানুড়া পুর্বপাড়া গ্রামের মৃত কাসেম আলীর স্ত্রী।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ধানুড়া মিল্লিপাড়া এলাকার নাসিম হোসেন নামের এক ব্যক্তির পুকুরে ভাসমান অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ধানুড়া এলাকার একটি পুকুরে কালো রঙ্গের বোরকা পরিহিত এক নারীর মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায় পুকুর মালিক নাসিম হোসেন। পরে তিনি এলাকাবাসীকে জানালে মরদেহের পরিচয় সনাক্ত হয়। পরে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে।