অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের #সংবাদ শৈলীঅটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের #সংবাদ শৈলী
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের #সংবাদ শৈলী
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে অটোরিক্সার ধাক্কায় মোঃ মোস্তফা(৭৫) নামের এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭ টার দিকে  লালপুর – ঈশ্বরদী আঞ্চলিক মহা সড়কের পালিদেহা  সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে  পালিদেহা সিএনজি  মোড়ে রাস্তা পারাপারের সময়  ঈশ্বরদী থেকে লালপুর অভিমুখে আসা অটো রিক্সার সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় মোস্তফা।  আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত  ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *