২৩ অক্টোবর ২০২৬ | রাত ১:২৪:৪২ মিনিট

ওয়ানডে ম্যাচে ৪৩০ রানের টার্গেট। খেলা যারা দেখেন কিংবা বুঝেন, তাদের সবাই হয়তো ধরেই নিয়েছিলেন- এই ম্যাচ তাড়া করে জেতা সম্ভব নয়! কিন্তু এই অসম্ভব কাজটাই সম্ভব করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজে ৮৫৯ রানের ম্যাচে ইংলিশদের হতাশ করে ২ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার।

আর এই জয়ের মাধ্যমে হয়েছে রেকর্ড। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। আর সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডে এর অবস্থান দুই নম্বরে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র ২৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই দুই টপঅর্ডার ব্যাটার। ১৬ বলে ১৮ রান করে আউট হন কামিন্দু মেন্ডিস। আর কোনো বল না খেলেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন দলনেতা কুশল মেন্ডিস।

শুরুর ধাক্কা সামলে নেন দলনেতা আভিস্কা ফার্নান্দো ও পবন রত্নায়েক। দুজন মিলে গড়েন ১৬৬ রানের জুটি। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আভিস্কা। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকে যায় তার। ৮৩ বলে ৯৭ রানে থামেন এই ব্যাটার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *