
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেনসকফ এলাকায় সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হামলা শুরু হয়। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, কাছেই পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন।
হাইতি সরকার হামলাটিকে নিন্দা জানিয়ে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় জর্জরিত দেশটিতে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি ও আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
