সিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার#সংবাদ শৈলীসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার

সিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার#সংবাদ শৈলী
সিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার#সংবাদ শৈলী
নাটোরের সিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাকের ছেলে।
সোমবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন প্রবাসী। এ সুযোগে ঐ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাওলানা মিরাজের। এসময় গোপনে দুজনের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে সে। তারপর থেকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে আসছিল মিরাজ। ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *