স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় পেশাগত দায়িত্ব পালনের সময় কাজে বাধা,অসহযোগিতা,মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হেনাস্থার শিকার হয়েছেন দুই সাংবাদিক।এ ঘটনায় সোমবার দুপুরে এনটিভি অনলাইন ও দৈনিক দিনকালের সাংবাদিক রানা আহমেদ বাদী হয়ে বিএনপির এক ওর্য়াড নেতা ও ইউনিয়ন যুবদলের দুই নেতাসহ তিনজনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।সাংবাদিক হেনাস্থার শিকারের ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে নিন্দার ঝড় উঠে এবং তাই এ ঘটনার বিচার দাবী করেন।
নলডাঙ্গা থানায় থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে দৈনিক দিনকাল ও এনটিভি অনলাইন নাটোর সদর ও নলডাঙ্গা ্উপজেলা প্রতিনিধি ও মানবজমিন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসের কৃষকদের নিয়ে পাটনার কংগ্রেস নামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেছিলেন।এসময় পুকুর খননের মাটি এনে নলডাঙ্গা পৌরসভার ভবন নির্মাণের জন্য ভরাট কাজ চলছিল।সেই মাটি ট্রাক লড়ি করে মাটি আনার সময় অনেক মাটি নলডাঙ্গা বারনই সেতুর ঢালে পড়ে কাদামাক্ত হয়ে চলাচলে জন দুর্ভোগ ও দুঘর্টনায় সাধারন মানুষের মৃত্যু ঝুঁকির আশংকায় ছিল।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে,চলাচলের সড়কে পড়ে থাকা মাটির দৃশ্য ভিডিও ধারন করলে নলডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক ব্চ্চাু সরদার ও তার সহযোগি মাধনগর ইউনিয়ন য্বুদলের সাধারন সম্পাদক টিটু সরদার ও তার বড় ভাই মানিকুজ্জামান বিদ্যুত পেশাগত দায়িত্ব পালনের সময় কাজে বাধা,অসহযোগিতা,ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়।এসময় ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রাশেদ আলম ভিডিও ধারনের সময় জোর পূর্বক মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনাস্থা করেন। এ ঘটনায় সোমবার দুপুরে এনটিভি অনলাইন ও দৈনিক দিনকালের সাংবাদিক রানা আহমেদ বাদী হয়ে বিএনপির এক ওর্য়াড নেতা ও ইউনিয়ন যুবদলের দুই নেতাসহ তিনজনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন,আমরা সাংবাদিক হেনাস্থার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান আলী খাঁন বলেন,সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি ও দুর্ঘটনারোধে প্রয়োজনী পদক্ষেপ নিয়েছি।সেতুর ঢালে মাটি পড়লে বৃষ্টি হলে সেই মাটি কাদামাক্ত হয়ে দুর্ঘটনা ঝুঁকি বাড়তে পাড়ে।এ জন্য চলাচলের সড়কে পড়ে থাকা মাটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

