২৪ অক্টোবর ২০২৬ | রাত ১০:০৭:৫৬ মিনিট
লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তারলালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগের কর্মী মো. হাফিজুর রহমান (৩৫), লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২) এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। হাফিজুর রহমান রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে। অন্যদিকে শরিফুল ইসলাম উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং ইমন আহম্মেদ একই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। পুলিশি নথিতে ইমন আহম্মেদকে লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিলের মামলা নম্বর ১-এর পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *