
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় যৌতুক নিরোধ আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক সুমন আলী নামে একজন পলাতক সাজাপাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন আলী উপজেলার ওয়ালিয়া গ্রামের মতলু আলীর ছেলে। বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) ভোররাতে
উপজেলার ওয়ালিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন আলী (৩২) নামে ওই আসামিকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করেন পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত একটি মামলায় নাটোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ সুমন আলীকে ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে লালপুর থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
