লালপুরে জুট মিলে ডাকাতির মালামালসহ ছয় ডাকাত গ্রেপ্তার লালপুরে জুট মিলে ডাকাতির মালামালসহ ছয় ডাকাত গ্রেপ্তার 
লালপুরে জুট মিলে ডাকাতির মালামালসহ ছয় ডাকাত গ্রেপ্তার 
লালপুরে জুট মিলে ডাকাতির মালামালসহ ছয় ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় ছয় জন ডাকাতকে গ্রেফতার ৩০০ কেজি তামার তার ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০০০০ টাকা সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেপ্তার কৃতরা হলেন ,পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুন পাড়া গ্রামের মৃত বিল্লাল মিথ্যার ছেলে মাহতাব মৃধা ৩২, একই এলাকার মাছিমপুর গ্রামের আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামাণিক ৪৬, তারা প্রাসা গ্রামের গোলাম হোসেনের ছেলে সেলিম হোসেন ৩২ চরঘোশপুর গ্রামের মিঠু শিখির ছেলে সাদ্দাম হোসেন ৩৫ একই গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে আব্দুল খালেক ৩৪ এবং কষাখালী গ্রামের আজগর হোসেনের ছেলে সাগর শেখ ২২
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক  আজ এক প্রেস ব্রিফিং য়ে জানান গত ত্রিশে মে লাল পুর থানার অর্জুনপুর শ্রীরামগাড়ি গ্রামে সাজিদ জুট মিলে  ১২/১৪ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা জুট মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও চারজন স্টাফকে বেঁধে রেখে ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সাজিদ  জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় নাটোর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। এ সময় ৩০০ কেজি তামার তার ডাকাতির কাজে ব্যবহৃত মিনি পিক আপ আপ এবং ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি জানান বাকি ডাকাতদের গ্রেপ্তার এবং নুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *