০৪ নভেম্বর ২০২৬ | রাত ৭:৩৪:০৩ মিনিট
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা, পুলিশ মোতায়েন#সংবাদ শৈলীনাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা, পুলিশ মোতায়েন#সংবাদ শৈলী
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা, পুলিশ মোতায়েন#সংবাদ শৈলী
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা, পুলিশ মোতায়েন#সংবাদ শৈলী
জেলা  প্রতিনিধি ,নাটোর


নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বুধবার সকাল থেকে সলডাঙ্গা উপজেলা সদরের দুটি ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেড়েছে। অথচ ডিলারের দোকানে পর্যাপ্ত সার না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। অনেকে ভোররাত থেকে অপেক্ষা করেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পেরে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, সার বিতরণে অনিয়ম হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সার পাচ্ছেন না। অথচ কিছু লোক টোকেন নিয়ে লাইনের আগে গিয়ে সার সংগ্রহ করছেন। আবার অনেকে চাষাবাদ না করেও ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন। এতে প্রকৃত কৃষকেরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাঁদের।

একাধিক কৃষক বলেন, টোকেন নিয়েও কাঙ্ক্ষিত পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। তাঁদের দাবি, সঠিকভাবে তদারকি করে প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করতে হবে।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করার চেষ্টা করে পুলিশ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা যাতে নিয়মতান্ত্রিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।

নলডাঙ্গা থানার ওসি মেনায়ার জাহান জানান, প্রকৃত কৃষকেরা যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন এবং শান্তি শৃংখলা বজায় রাখতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *