২৩ অক্টোবর ২০২৬ | রাত ১০:৩১:৩৪ মিনিট
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেন ডিবি সদস্যরা।
ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ মাহমুদ পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *