রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কুতুবা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহিবউল্যাহ পঞ্চায়েত।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। কয়েক মিনিট মহাসড়কে মিছিল ও স্লোগান দেওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।

মহিবউল্যাহ পঞ্চায়েত বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাঁর প্রত্যাবর্তন সফল করতে তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

মিছিলের বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *