রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ইসহাককে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মুগদা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *