২১ অক্টোবর ২০২৬ | রাত ১২:৩৮:০৬ মিনিট

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)।

রোববার (২৩ আগস্ট) ভোরে মরদেহ উদ্ধারের সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহত প্রীতিলতার বোন পূজা চক্রবর্তী কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘বিদায় দিদি, পাপীদের শাস্তি হবে।’

শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুইতলা বাড়ির ছাদ, সিঁড়ি ও শোবার ঘর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হতে পারে। মরদেহগুলোতে শ্বাসরোধে হত্যার আলামত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *