০১ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১০:১০:৩৪ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি সেখানে যান। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ তিনি।

 

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পরপরই সাধারণ নেতাকর্মীদের জন্য সমাধিস্থলকে উন্মুক্ত করে দেওয়া হয়।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *