১৪ নভেম্বর ২০২৬ | রাত ৯:২৪:৫৯ মিনিট
বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা তালাবদ্ধ কাঠমিল ও ফার্নিচার দোকান#সংবাদ শৈলীনাটোরে টাকার ব্যাগসহ এজেন্টকে তুলে নেওয়ার চেষ্টা, পিস্তলের আঘাতে আহত#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টাতালাবদ্ধ কাঠমিল ও ফার্নিচার দোকান#সংবাদ শৈলী
নাটোরে টাকার ব্যাগসহ এজেন্টকে তুলে নেওয়ার চেষ্টা, পিস্তলের আঘাতে আহত#সংবাদ শৈলী

নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই জমিতে থাকা একটি কাঠমিল ও একটি ফার্নিচারের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিষ্ঠান দুটিতে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীকোল গ্রামের আফসার আলী সরকার ১৯৮৮ সালে তারানগর গ্রামের আব্দুস সাত্তার ও জানমোহাম্মদের কাছ থেকে লক্ষ্মীকোল মৌজার ৫২৬ ও ৫২৭ হালদাগে ৪০ শতাংশ জমি কেনেন। এরপর সেখানে কাঠমিল ও ফার্নিচারের দোকান স্থাপন করে দীর্ঘ ৩৮ বছর ধরে ভোগদখল করে আসছেন। তবে বিক্রেতাদের মৃত্যুর পর বছর দুয়েক আগে তাদের ওয়ারিশরা জমিটি নিজেদের বলে দাবি করেন।
বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান এবং সেখানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের আদেশ অমান্য করে প্রায় দুই সপ্তাহ আগে ২৫-৩০ জন লোক নিয়ে প্রতিষ্ঠান দুটিতে তালা মেরে দেয়। পরবর্তীতে জমির মালিক একাধিকবার কাঠ মিল ও ফার্নিচার চালু করতে গেলেও তারা বাধা দেয় এবং মারপিটের হুমকি দেয়। ব্যবসা প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকায় মালিকপক্ষ চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং শ্রমিকরা কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী আফসার আলী সরকার জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের এমন কর্মকাণ্ডে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় সেখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জানমোহাম্মদের ছেলে আনিসুর রহমান দাবি করেন, জমিটি তাদের হওয়ায় তারা দখল নিতে গিয়েছিলেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *