বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৯) নামে এক শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলছিল আমেনা। এ সময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হোসাইন ধারালো দা নিয়ে হঠাৎ তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে স্থানীয়রা হোসাইনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *