পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু#সংবাদ শৈলীপানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু#সংবাদ শৈলী
পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু#সংবাদ শৈলী
পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু#সংবাদ শৈলী

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা পুলিশ উপস্থিত রয়েছে, মৃত শিশুটির পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এঘটনার বিষয়ে নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলোম জানান, এ ঘটনার বিষয়টি থানা অবগত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *