
নাটোর -ঢাকা মহাসড়কে দত্তপাড়া রিভু ফিলিং স্টেশনের কাছে একটি ট্রাকের চাপায় অজ্ঞাত ভ্যানচালক নিহত এবং অপর একজন আহত হয়েছে। আজ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ঢাকার দিক থেকে একটি ট্রাক রিভু ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঘটনাস্থলে নিহত এবং অপর একজন আহত হয়। নিহত ভ্যান চালকের ঠিকানা এখনো জানা যায়নি। অপরদিকে ভ্যানটিকে চায় চাপা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে এবং আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন। তিনি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকের হেল্পার ও চালককে গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

