১৫ সেপ্টেম্বর ২০২৬ | রাত ৬:৫২:১১ মিনিট
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নাটোর সদর উপজেলায় স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার টেকসই উন্নয়ন প্রকল্প’র আওতায় We Can, Christian Aid এর সহযোগীতায় মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শংকরভাগ কমিউনিটি ক্লিনিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মাজেদা খাতুন, সাংবাদিক কালিদাস রায়, প্রধান শিক্ষক শামীমা নার্গিস, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন, ফিরোজা বেগম, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষক হাবিব কাজী, প্রদীপ পাহান।
এসময় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্য অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে। কাজ করতে হবে। বক্তারা বলেন, আদিবাসী সমাজগুলোতে ডায়রিয়া, জ্বর, কাশি, চোখের সমস্যা, কৃমি ও চুলকানি রোগের সংক্রমের হার বেশি যে গুলোর অধিকাংশই নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পুষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি নজর দেওয়া আবশ্যক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *