৩১ আগস্ট ২০২৬ | সকাল ১০:২৮:৫২ মিনিট
নাটোরে গ্যাসে দমবন্ধ হয়ে সেফটি ট্যাংকে পড়ে জুলাইযোদ্ধা ইয়াসিনের বাবা নিহত #সংবাদ শৈলীনাটোরে গ্যাসে দমবন্ধ হয়ে সেফটি ট্যাংকে পড়ে জুলাইযোদ্ধা ইয়াসিনের বাবা নিহত #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরে গ্যাসে দমবন্ধ হয়ে সেফটি ট্যাংকে পড়ে জুলাইযোদ্ধা ইয়াসিনের বাবা নিহত #সংবাদ শৈলী
নাটোরে গ্যাসে দমবন্ধ হয়ে সেফটি ট্যাংকে পড়ে জুলাইযোদ্ধা ইয়াসিনের বাবা নিহত #সংবাদ শৈলী

নাটোর শহরের পশ্চিম মল্লিকহাটিতে নির্মাণাধীন বাসার সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মো. ফজর আলী (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফজর আলী জুলাইযোদ্ধা ইয়াসিন আলীর বাবা।

রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাসার বৃষ্টির পানিতে পূর্ণ সেফটি ট্যাংক পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেন ফজর আলী। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সেফটি ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে ফজর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

ফজর আলীর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *