
নাটোরের নবাগত জেলা প্রশাসক সুমনী আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শুভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন। মতবিনিময় সভায় বক্তব্যে জেলা প্রশাসক সুমনি আহমেদ বলেন, নাটোরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও রয়েছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং সামগ্রিক বিষয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তিনি বলেন সরকারের উন্নয়নের ধারা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী আমি কাজ করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে জেলা প্রশাসনের সকল বিভাগ, সাংবাদিক, সুধীজন এবং সকল অধিদপ্তরে সহযোগিতা নিয়ে নাটোরকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
