রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আঁখি খাতুন ওই গ্রামের মো. হাসান আলীর স্ত্রী এবং মৃত আব্দুল লতিফের মেয়ে।

পুলিশ ও পরিবারের লকজন জানান, রোববার সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে কোনো একসময় বাড়ির প্রায় ২০০ গজ পশ্চিমে আব্দুল কুদ্দুসের আমবাগানে ছাগল খুঁজতে গিয়ে আঁখি খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার শাশুড়ি আনজেরা বেগম ও জা মাসুদা বেগম। এ সময় তারা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় আঁখিকে উদ্ধার করে ব্যাটারিচালিত ভ্যানে করে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে পুঠিয়া রাজবাড়ী এলাকা থেকে মরদেহটি বাড়িতে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *