স্টাফ রিপোর্টার

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী আজ বুধবার রাতে ধর্ষণে অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে(-৩৫) গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানায় মঙ্গলবার বিকেলে মদনহাট গ্রামের পাঁচ বছরের ওই শিশুটি নানির সাথে ঘাস কাটতে যায়।এরই এক ফাঁকে শরিফুল ইসলাম ওই শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এরপর বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী ফুসকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ শরিফুল ইসলামকে উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে একটি মামলা দায়ের করার জন্য থানায় আসতে বলা হয়েছে। মামলা দেয়রে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

