স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় ৩০ বস্তা ভেজাল সার জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সশরৎপুর ,মোমিনপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আল এমরান খান।
পুলিশ ও প্রশাসন সুত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়াইউনিয়নের নশৎপুরে ভেজাল সার রাখায় মোঃ আরিফুল ইসলামকে ৫ হাজারটাকা জরিমানা , মমিনপুর বাজারেআল মামুন নামে একজন ব্যবসায়ির দোকান থেকে ৩০ বস্তা ভেজাল সার জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা এবং একই বাজারে বুলবুল নামে একজনকে ব্যবসায়ির দোকানে ভেজাল বালাইনাশক রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী,নলডাঙ্গার থানার এস,আই হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষি অফিসার ও নলডাঙ্গা থানা পুলিশ।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ,উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আল এমরান খান।
