১৭ নভেম্বর ২০২৬ | সকাল ৬:২৭:১০ মিনিট
নলডাঙ্গায় সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলীনলডাঙ্গায় সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলী
নলডাঙ্গায় সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলী
নলডাঙ্গায় সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধানের ও গমের বীজ প্যাকেটজাত করার অপরাধে”সেলিম বীজ ভান্ডার”কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভুয়া মোড়ক জব্দ করা হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়,প্যাকেটজাত এসব বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) উল্লেখ ছিল না।

এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বিপণন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​অভিযানকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করা হয়।

​অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান,প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে এবং বীজ ব্যবসায় যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য,গত কয়েক বছর থেকে নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডার থেকে বীজ কিনে শতাধিক কৃষক প্রতারিত হয়েছিল। এর আগেও এ বিষয়ে কৃষি বিভাগ জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ে অভিযোগ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছিল বীজ ভান্ডারের মালিক আহাদ আলী। কয়েক বছর থেকে সেলিম বীজ ভান্ডার থেকে বীজ কিনে প্রতারিত হচ্ছে,নলডাঙ্গা উপজেলার কৃষকরা।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *