টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়নের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মা হন।

জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সংবাদ প্রতিবেদন

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *