০৮ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৫:২০:২৩ মিনিট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক ও চিকিৎসা কেন্দ্রে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী অধ্যাপক, প্রভাষক ও মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সামাজিক কল্যাণ (সোস্যাল ওয়েলফেয়ার) বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রভাষক পদে লোক প্রশাসন বিভাগে একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে দুজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে দুজন এবং ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগে তিনজন নিয়োগ দেওয়া হবে।

এছাড়া সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে তিনজন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে তিনজন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে তিনজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে তিনজন এবং মার্কেটিং বিভাগে তিনজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে একজন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফাইন আর্টস বিভাগে একজন, ইংরেজি বিভাগে একজন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবারই প্রথম মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে আবেদনের ক্ষেত্রে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপকরা ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৬০ টাকা (গ্রেড-৮) বেতন স্কেলে নিয়োগ পাবেন।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও বিস্তারিত তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ফরমে আবেদন আগামী ২৮ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *