০৯ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১:৩৩:২৫ মিনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের একটি অংশে নিজ ডিপার্টমেন্টের ব্যানার টাঙ্গাতে গিয়ে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী এবং সেখানেই ঝুলে থাকে। এরপর পুরো হলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করে। নেওয়ার পথে তার  মৃত্যু হয়।

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘প্রাণিবিদ্যা বিভাগের ২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। চবি মেডিকেল থেকে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই ছোট ভাইটি রবের ডাকে সাড়া দেয়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এবং চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভাই এভারকেয়ার হসপিটালে আসছি।’

চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত ১০টা ৫০মিনিটে মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১০টা ৪৫মিনিটে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ শিক্ষার্থীটি মৃত্যুবরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *