০৯ অক্টোবর ২০২৬ | রাত ৬:১৪:৫৬ মিনিট
বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে গরু ব্যবসায়ি নিহতবড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে গরু ব্যবসায়ি নিহত
বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে গরু ব্যবসায়ি নিহত
বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে গরু ব্যবসায়ি নিহত#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিল চালিত ভুটভুটি গাড়ি উল্টে গিয়ে রাজ্জাক ব্যাপারী (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত ও আট জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার জোনাইল-আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ব্যাপারী উপজেলা চান্দাই ইউনিয়নের ভান্ডাদহ গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য সাহাবুল ইসলাম জানান, গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিল চালিত ভুটভুটি গাড়ি তরমুজ পাম্প এলাকায় যাওয়ার সময় আব্দুল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ভুটভুটিতে থাকা গরু ব্যবসায়ি রাজ্জাক ব্যাপারী ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।**



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *