ফজরের নামাজের সময় খুলনার মসজিদে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ২#সংবাদ শৈলীফজরের নামাজের সময় খুলনার মসজিদে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ২#সংবাদ শৈলী
ফজরের নামাজের সময় খুলনার মসজিদে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ২#সংবাদ শৈলী
ফজরের নামাজের সময় খুলনার মসজিদে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ২#সংবাদ শৈলী

খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় বাসিন্দা আলম মন্ডল (৫৫)। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান বাহুতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

আহত লোকমান হাকিম পশ্চিম কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *