
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আক্তারের বাবা এরশাদ আলী বাদী হয়ে নলডাঙ্গা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় অটোরিকশা নিয়ে গেলে আক্তারের ওপর হামলা চালানো হয়। এ সময় বাঁশের লাঠি দিয়ে মারধর, কিল-ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে আক্তার জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-6167036259597304
গ্রেপ্তার তিনজন হলেন—বাঁশিলা গ্রামের জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫), যিনি নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক; শাকিল (২৫) ও হিমেল (২৫), যারা ছাত্রদলের কর্মী বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানান, মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

