২১ সেপ্টেম্বর ২০২৬ | বিকাল ৫:০০:৫০ মিনিট
নাটোরের লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় শিশুর সহ আহত তিন
জেলা প্রতিনিধি, নাটোর
নাটোর সদর উপজেলার লক্ষীপুর চোয়ারী গ্রামে পারিবারিক কলহ ও রাস্তার বিরুদ্ধে প্রতিপক্ষের হামলায় শিশুসহ তিনজন আহত হয়েছে। আজ সকালে চোয়াড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চোয়ারী গ্রামের নূর মোহাম্মদের পরিবারের সাথে রাস্তা নিয়ে প্রতিবেশী নজরুল দের সাথে বিরোধ তৈরি হয়। এ ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দিলে উভয়পক্ষ বসে মীমাংসার সিদ্ধান্ত হয়। মীমাংসা বৈঠকের আগেই আজ সোমবার সকালে প্রতিপক্ষ নজরুল সজীব ও হাকিম ধারালো অস্ত্র নিয়ে নুর মোহাম্মদের স্ত্রী বিউটি বেগম ৪৫ ছেলে বাহারউদ্দিন ২৫ এবং আড়াই বছরের শিশু বাহারাম কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *