২৯ নভেম্বর ২০২৬ | রাত ৯:১২:২৫ মিনিট
নাটোরে মশাল মিছিলের অভিযোগে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার #ছবি সংগৃহিতনাটোরে মশাল মিছিলের অভিযোগে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার #ছবি সংগৃহিত

স্টাফ রিপোর্টার

নাটোরে মশাল মিছিলের অভিযোগে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার #ছবি সংগৃহিত
নাটোরে মশাল মিছিলের অভিযোগে আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার #ছবি সংগৃহিত

নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সেন্টু আলী ওরফে ঠান্ডু (৪৫) এবং মো. আরশেদ আলী (৬০)। পুলিশ জানায়, সেন্টু আলী ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আরশেদ আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া মডেল থানার মামলা নম্বর ৫/৯৮-এর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। সেন্টু আলীর বিরুদ্ধে স্যানালপাড়া এলাকায় মশাল মিছিল করার অভিযোগ রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, মশাল মিছিলের অভিযোগ ও মামলার আসামি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *