০৬ অক্টোবর ২০২৬ | রাত ৪:১২:৩১ মিনিট
নাটোরে গ্যাস মজুদের অভিযোগ, ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলীনাটোরে গ্যাস মজুদের অভিযোগ, ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরে গ্যাস মজুদের অভিযোগ, ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা#সংবাদ শৈলী

নাটোর শহরে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে নসিব এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা—এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করেন নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন।
অভিযানকালে অধিক মুনাফার আশায় গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকরাম হোসেন নসিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মজুদ করা গ্যাস সিলিন্ডারগুলো খুচরা বিক্রেতাদের কাছে স্বাভাবিক নিয়মে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, কয়েকদিন ধরে নাটোরের বাজারে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে ক্রেতাদের সংকটের মুখে পড়তে হচ্ছিল। খুচরা বিক্রেতাদের অভিযোগ ছিল, ডিলার পর্যায় থেকে তারা প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।
বিষয়টি নিয়ে এনএসআই অনুসন্ধান চালিয়ে নসিব এন্টারপ্রাইজে গ্যাস সিলিন্ডার মজুদের তথ্য পায়। মজুদ রেখে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *