নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুহাদ ওই এলাকার মো. জাকির বাগেরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। তারা সাপটি মেরে ফেলার পর শিশুটির শরীরে অস্বাভাবিক ঝিনঝিন অনুভূতি দেখা দিলে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারেন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত নুহাদকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *