২৭ অক্টোবর ২০২৬ | রাত ৮:০৭:১৬ মিনিট
দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে --হুইপ দুলু#সংবাদ শৈলীদেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে --হুইপ দুলু#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে--হুইপ দুলু#সংবাদ শৈলী
দেশ বিরোধী চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে
–হুইপ দুলু#সংবাদ শৈলী

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিৎ শিক্ষা দিয়ে দিবে। তাদের দেশ বিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজ পথেই থাকবে। দুলু বলেন,আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষন করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত করতে অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে।  বিরোধী দলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে।  বিরোধী দল যেকোন ছোটখাট বিষয় নিয়েই আন্দোলন শুরু করে।  আওয়ামী লীগ এই আন্দোলন সুযোগ নিতে পারে। আন্দোলনে  পড়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে। দুলু বলেন, জনগণ আমাদের ৫বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি, ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগন  বিএনপিকে ভোট দিবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগন আপনাদের ভোট দিবে। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না।  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,  যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ। অনুষ্ঠানে দুলু আরো বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা নিরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দূর্বলতা ভেবে আসবে আসবে বলে ভীতি সৃষ্টির চেষ্টা করে। দেশের মানুষ নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোন বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
রেজাউল করিম রেজা



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *