২৮ নভেম্বর ২০২৬ | রাত ১০:৫২:২৪ মিনিট
 জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে মিছিল, ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ# সংবাদ শৈলীনাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

 জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে মিছিল, ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ#  সংবাদ শৈলী
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা #সংবাদ শৈলী

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সকালে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। মিছিলের কিছুক্ষণ পর শহরের হরিশপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে চারটার দিকে ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গোড়ায় আগুন ও চারপাশে ধোঁয়া দেখতে পায়।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুর এলাকায় রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। সাংবাদিকদের তিনি বলেন, আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে, একই ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকেও নাটোরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রাতে বিএনপির পক্ষ থেকেও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কারও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *