ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১#সংবাদ শৈলীছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১#সংবাদ শৈলী
ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১#সংবাদ শৈলী

নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত স্বাধীন হোসেন ২২ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে নগদ ২ লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোর থানার ওসি মুনসুর আহমেদ জানিয়েছেন  আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *