বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের দাবি, ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *