২৩ অক্টোবর ২০২৬ | রাত ১০:৩১:৩০ মিনিট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময় দুই ঘণ্টা কমেছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, বিশেষ এই সুবিধার আওতায় শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, শুক্রবার থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার নিয়ম চালু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *