২৯ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১২:০৬:০৭ মিনিট

মিরপুর-১-এর ডি ব্লকে ১০ কাঠা জমির ওপর ১৯৭৬ সাল থেকে দরিদ্র, অসহায় নারী ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিও (ইপিআই) এখানে পরিচালিত হয়। জায়গাটি সরকারের গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অনাপত্তিপত্রের শর্তে ১৯৮৪ সালে রাড্ডাকে সেখানে টিকা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়। সেই থেকে গত পাঁচ দশক ধরে জমিটি ব্যবহার করে স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছে রাড্ডা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *