১৭ নভেম্বর ২০২৬ | সকাল ৬:১১:০৩ মিনিট
লালপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার২ #ছবি সংগৃুহিতলালপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার২ #ছবি সংগৃুহিত
লালপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার২ #ছবি সংগৃুহিত
লালপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার২ #ছবি সংগৃুহিত

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার আবেদ মোড় বাজার থেকে আওয়ামী লীগ কর্মীকে এবং আগের দিন রোববার সন্ধ্যায় চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীর নাম মো. উজ্জল হোসেন (৩৩)। তিনি উপজেলার রামকান্তপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল উপজেলার আবেদ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি অভিযান চালানো হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় করা হয়েছে। মামলা নম্বর ১৫, জিআর ৩৩৪/২০২৬।

 

অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু তাহের সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির উত্তর দুয়ারী টিনশেড ঘরের ভেতর থেকে মো. রাহান আলী (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় রাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দুই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদেরই সোমবার (১৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে এবং ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *