১৭ নভেম্বর ২০২৬ | সকাল ৬:০২:৫৭ মিনিট
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ; আটক ১#সংবাদ শৈলী{"দুর্বৃত্তদের জয়বাংলা স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ; আটক ১#সংবাদ শৈলী
{“দুর্বৃত্তদের জয়বাংলা স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক#সংবাদ শৈলী

নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনটি যানবাহনে এসে মুখোশধারীদের এমন আকস্মিক কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। এ ঘটনায় হানিফ ভূঁইয়া (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শিরা জানায়, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে থামে। পরে ১০/১৫জন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। একপর্যায়ে তারা শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ; আটক ১#সংবাদ শৈলী
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ; আটক ১#সংবাদ শৈলী

বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফার জানান, তিনটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১৫ জন ব্যক্তি বাজারে আসে। প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, পরে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে দাবি করেন তিনি।
স্থানীয় চা-দোকানি মেরাজ জানান, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। গাড়ি থেকে স্লোগান শোনার পরপরই তিনি গুলির শব্দ শুনতে পান। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন তারা। জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, ‘এটা দুলু ভাইয়ের নাটোর। এখানে কোনোভাবেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এদিকে, এ ঘটনায় রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে হানিফ ভূঁইয়াকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার হোসেন ভূঁইয়ার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দত্তপাড়া বাজারে গুলিবর্ষণের ঘটনায় হানিফ ভূঁইয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *