১৩ নভেম্বর ২০২৬ | রাত ৩:২৪:৩০ মিনিট
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তার

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তার# সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপের সন্ধান পেয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-সার্কেল) নূর মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি দল নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটি পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। এ সময় সেখানে কয়েকজনকে টাকা দিয়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে তাসের একটি সেট, জুয়া খেলার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে দুটি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *