
দের বিক্ষোভ, সড়ক অবরোধ #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
আর্থিক অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার পরিবেশ না থাকার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, নিম্নমানের টিফিন, অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, ব্যবহার অনুপযোগী টয়লেট ও ডিজিটাল ল্যাব ব্যবহারে বাধাসহ বিভিন্ন অব্যবস্থাপনা চলছে বিদ্যালয়ে। এছাড়া খেলাধুলার বরাদ্দের অর্থও শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
এ সময় প্রধান শিক্ষকের বদলি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।
পরে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাসমিন আহাম্মেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

