১৬ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:৫৫:০৪ মিনিট

জাতীয় দলকে বিদায় বলেই ফেলেছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনাজুড়ে চলছিল মাতম, ‘যেতে নাহি দেব হায়…।” তবু যেতে তো দিতেই হবে। সেই টানাপোড়েনের সম্ভাব্য সেরা সমাধানও বের হয়ে গেল। মাঠের রাজাকে মাঠ থেকেই বিদায় দেবে আর্জেন্টিনা। দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন ইতিহাসের মহানায়ক।

গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বিদায়ী একটি ম্যাচ খেলতে পারেন মেসি। সেটিই এবার আনুষ্ঠানিকতার রূপ পেল। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন আর্জেন্টাইন জাদুকর।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশসের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় নিশ্চিত করেন এটি।

“বিশ্বের সেরা ফুটবলার, আমাদের দলের আইকন, আমাদের অধিনায়ক লিওনেল মেসিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আগামী ৬ অক্টোবর এখানে, এই আর্জেন্টিনা থেকে প্রাপ্য বিদায় নিতে।”

তাপিয়া জানান, ২০২২ বিশ্বকাপজয়ী যারা খেলবেন এই ম্যাচে, তারা ছাড়াও ওই দলের সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

এএফএ পরে বিবৃতিতে জানায়, মেসির সঙ্গে এই আয়োজন দিয়ে বিদায় নেবেন আরও দুই তারকা।

“ফুটবলার লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং শিওভানি লো সেলসো ৬ অক্টোবরের শেষ প্রীতি ম্যাচে অংশ নিতে উপস্থিত থাকবেন। স্থানীয় লীগ থেকে সুযোগ পাওয়া ফুটবলারদের নাম শুক্রবার ঘোষণা করা হবে।”

বিশ্ব ফুটবলে বেনিন এমন কোনো পরিচিত নাম নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে এখন তারা আছে ৯৩ নম্বরে। বিশ্বকাপে কখনও জায়গা করে নিতে পারেনি তারা। আফ্রিকা কাপ অব নেশন্সে প্রথম খেলার যোগ্যতা অর্জন করে তারা ২০০৪ সালে। পরের ১১ আসরে খেলতে পেরেছে আর তিনবার। মেসির বিদায়ী আয়োজনের সৌভাগ্যে এই দলের নামও এখন পৌঁছে ফুটবল বিশ্বের প্রতিটি কোণে।

সামনের আন্তর্জাতিক উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে দেশের মাঠে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া, ৩ অক্টোবর বুর্কিনা ফাসো। তবে ফিফার শাস্তির জন্য ধারণক্ষমতার অর্ধেক দর্শক গ্যালারিতে রাখা যাবে বলেই মূলত পর তৃতীয় ম্যাচটিকে বেছে নেওয়া হয়েছে মেসিকে বিদায় জানানোর জন্য।

গত বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে একাধিক জরিমানা, নিষেধাজ্ঞা এবং অন্যান্য শাস্তি দিয়েছে ফিফা, যার বেশিরভাগই স্পেনের কাছে ফাইনালে হারের পর ম্যাচ-পরবর্তী আচরণের সাথে সম্পর্কিত। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে “ক্রীড়া-বহির্ভূত কার্যকলাপের জন্য একটি ক্রীড়া অনুষ্ঠান ব্যবহার করার” অভিযোগও এনেছে ফিফা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনাল জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার ব্রিটিশ-শাসিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার প্রদর্শন করেছিল।

ফিফার দেওয়া শাস্তির মধ্যে ছিল আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচ দর্শক ধারণক্ষমতার অর্ধেক নিয়ে খেলা, যদিও সেই শাস্তির একটি ম্যাচ ছিল স্থগিত। তবে যেহেতু আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলার সূচি তৈরি করেছে, তাই মেসির বিদায়ী ম্যাচের আগেই এই শাস্তি কার্যকর হওয়ার কথা।

এবার বিশ্বকাপের ফাইনালে হারার পর মেসির চোখ ছিল অশ্রুসজল। গত মাসে বাবার মৃত্যুরই তিনি আভাস দিয়েছিলেন, দেশের জার্সিতে আর হয়তো খেলবেন না। পরে গত ৩১ অগাস্ট তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।

ইন্টার মায়ামির হয়ে এখনও তার পারফরম্যান্স অসাধারণ। চলতি মৌসুমে ২২ ম্যাচে ১৯ গোল করে ও ১৩ গোলে সহায়তা করে টানা তৃতীয়বার লিগের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে আছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *