কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রুবেল মিয়া (২৮)। তিনি হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

 

আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২),আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি হরিদশ্বর তালুক গ্রামে।

 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের খুটি ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এসময় রুবেল মিয়ার মৃত্যু হয়।

 

রাজারহাট থানার এসআই আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *