ছিতাই কারী গনের ছবি সি সি ক্যামেরা থেকে সংগৃহিত# ছিতাই কারী গনের ছবি সি সি ক্যামেরা থেকে সংগৃহিত#

স্টাফ রিপোর্টার

 ছিতাই কারী গনের ছবি সি সি ক্যামেরা থেকে সংগৃহিত#
ছিতাই কারী গনের ছবি সি সি ক্যামেরা থেকে সংগৃহিত#

নাটোরের লালপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে জেসমিন নাহার (৩৫) নামে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের ধাক্কায় তিনি ভ্যান থেকে পড়ে আহত হন। ঘটনাটি মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে লালপুর-গোপালপুর সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর সামনে ঘটে। ভুক্তভোগী জেসমিন নাহার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, সকালে জেসমিন নাহার ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত ভ্যানিটিব্যাগটি টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগের টানে তিনি ভ্যান থেকে সড়কে পড়ে গিয়ে আহত হন। ভ্যানিটিব্যাগে উত্তোলন করা ১ লাখ ৮০ হাজার টাকা ছাড়াও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত জেসমিন নাহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে   লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *