কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪০) নামে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুর ইসলাম উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব মন্ডলের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাট জাগ দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে শনিবার রাত পৌনে ৮টার দিকে নুর ইসলাম এবং তার ছোট ভাই হেলাল উদ্দিনের (৪৩) মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানান, পাট জাগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *